ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে সভা অনুষ্ঠিত

 প্রতিনিধি

২০২৪ সালের জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা জীবননগর উপজেলা প্রশাসনের  উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিনের সভাপতি আজ সকাল ১১ টায় স্মরণসভা অনুষ্ঠিত হয়, সভায় স্বৈরাচার বিরোধী আন্দোলনের চুয়াডাঙ্গা সমন্বয়ক আসলাম হোসেন অর্ক, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুন হোসেন বিশ্বাস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের সদস্য এবং  সাংবাদিকগন উপস্থিত ছিলেন।  জুলাই আগস্ট  গণঅভ্যুত্থানে   উপরে ডকুমেন্টারি প্রদর্শিত হয়। সভায় বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা জামাতের সম্পাদক শাখাওয়াত হোসেন সহ সাংবাদিক ও আহতদের পরিবারের সদস্যারা । সভায় জুলাই  গণ আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের জন্য সমবেদনা এবং দ্রুত সুস্থতা কাামনা করা হয়।

;