ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় ওয়ার্ড বিএনপির সমপ্রীতি সমাবেশ 

সেলিম আবেদ,খুলনা  প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় সদর ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দাসপাড়া কারিতাস স্কুল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলী রসুল খান। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক শেখ ফরহাদ হোসেন, কৃষকদল নেতা মোল্লা কবির হোসেন ও যুবদল নেতা মোল্যা মশিউর রহমান। ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মুন্সি নিজামুল করিম বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন আতিভয়ার রহমান শেখ, শফিকুল ইসলাম খান,আঃ মান্নান শেখ, খান আবুল কালাম,শাহাজাহান জমাদ্দার, হাবিবুর রহমান খান, নজরুল হালদার,  আরজিনা বেগম, পারুল বেগম, মনিরুল ইসলাম, সরোয়ার মোড়ল, দিলীপ গাইন,আবু তালেব শেখ, শিবপদ দাস প্রমূখ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;