খুলনা প্রতিনিধি
ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী শহীদ মোল্যা সিরাজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সিরাজ স্মৃতি সংসদের আয়োজনে উপজেলা সদরের মিনি স্টেডিয়ামে চুড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করেন শহীদ মোল্যা সিরাজ স্মৃতি সংসদ বনাম হাসানপুর সমাজ কল্যাণ ফুটবল একাদশ। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে সিরাজ স্মৃতি সংসদ ফুটবল একাদশ ১-০ গোলে হাসানপুর সমাজ কল্যাণ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন বিদেশি খেলোয়াড় দারুস। মাঠের চতুর্দিকে দর্শকদের ছিল উপচেপড়া ভীড়, কমতি ছিল না নারী দর্শনার্থীদেরও। খেলা পরিচালনা করেন কামাল আহমেদ। সহকারী ছিলেন আকিব জাবেদ ও পারভেজ আলম। ধারা বর্ণনায় ছিলেন সাতক্ষিরার মাষ্টার অলিউল ইসলাম ও আক্তারুজ্জামান। খেলা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা ও সিনিয়র সাংবাদিক মুন্সি আবু তৈয়ব। খেলার উদ্বোধক ছিলেন শিল্পপতি ঠিকাদার ইকবাল হোসেন জমাদ্দার। পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন সিরাজ স্মৃতি সংসদের সভাপতি গাজী আব্দুল আজিজ। এ সময় উপ¯ি’ত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আঃ মালেক, যুগ্ম আহŸায়ক অরুণ গোলদার,শেখ ফরহাদ হোসেন, শেখ শাহিনুর রহমান, নিত্যানন্দ মন্ডল,যুবদল নেতা মোল্যা মশিউর রহমান,চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, শেখ হেলাল উদ্দিন, মতিয়ার রহমান বা”চু, আমিরুল ইসলাম, আফজাল হোসেন খান, ঠিকাদার বদরুজ্জামান বাবলু, শাহানুর রহমান, শফিকুল ইসলাম খান।খেলায় চ্যাম্পিয়ন দলকে নগদ পঞ্চাশ হাজার টাকা ও রানার্সআপ দলকে ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়।