এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:
(২ জানুয়ারি বৃহস্পতিবার ) সকাল ১০ টায় বগুড়া জেলার, আদমদিঘী উপজেলার, ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের, নিমাইদীঘি সরদার পাড়া গ্রামে অলি এ কামেলা হযরত মা রাহেলা (রহ ???? মহিলা হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় বই বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হযরত মাওলানা মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে, এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন, ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক সাইফুল ইসলাম, ইঞ্জি: রিপন হোসেন নওগাঁ, কমর উদ্দিন, জুলফিকার আলী,শেখ আব্দুস সামাদ, দেলোয়ার হোসেন,খন্দকার আবুল বাশার, আবু রায়হান শাকিল, সাংবাদিক এম আব্দুর রাজ্জাক,আব্দুল হাকিম, সাব্বির হোসেন, আতিকুর রহমান টিক্কা, নাসির আহমেদ, কাজেম আলী, ফিরোজ হোসেন, এনামুল হক, ফরিদুল ইসলাম, শামীম হোসেন, সিয়াম আরাফাত, সাদিকুল ইসলাম,শুভ হোসেন, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সহ অত্র মাদ্রাসার কমিটির সকল সদস্য বৃন্দ এবং এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ অনুষ্ঠানের সঞ্চালনে ছিলেন আবু রাহিম।