ডেস্ক রিপোর্ট:
জীবননগরের উথলী বাজার দোকান মালিক কমিটির নতুন কমিটি গঠিত হয়েছে।গতকাল শুক্রবার রাত ৮টায় উথলী বাজার এর চটকাতলায় উথলী বাজার দোকান মালিক কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয় ।সভায় সভাপতিত্ব করেন দোকান মালিক কমিটির সভাপতি আফজালুর রহমান ধীরু, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ জহুরুল ইসলাম ঝন্টু ,প্যানেল চেয়ারম্যান- ২ আরমান আলী, উথলী প্রেসক্লাব সভাপতি ও বাজার কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, সাবেক ইউপি সদস্য মাহাতা উদ্দিন বিশ্বাস ও সিরাজুল ইসলাম। বাজার কমিটির সম্পাদক আশরাফুল হকের সঞ্চালনায় আয়োজিত সভায় ২০২৫-২৭ সময়কালের জন্য কমিটি নির্বাচনের জন্য উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সমন্বয়ে গঠিত সিলেকশন কমিটি দোকান মালিক কমিটির টপ ফাইভ নেতৃত্ব নির্ধারণ করে সভায় উপস্থাপন করেন এবং তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। এরা হলেন সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ,সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ,সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ ,সহ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম কোষাধ্যক্ষ ও মোঃ লিটন মিয়া। কমিটির বাকি ১০ সদস্য নতুন কমিটি সংযুক্ত করবেন।