ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

তারুণ্যর উৎসব ২০২৫ উপলক্ষে জয়পুরহাটে প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

তারুণ্যর উৎসব ২০২৫ উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর হাই স্কুল মাঠে প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

(৫ ফেব্রুয়ারি বুধবার )জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে, তিলকপুর হাই স্কুল মাঠে ঢাকা জেলা প্রমিলা ফুটবল দল এবং জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দলের মধ্যে “প্রমিলা ফুটবল ম্যাচ” অনুষ্ঠিত হয়।

আক্কেলপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুরুল আলমের সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

এ সময় আরো উপস্থিত ছিলেন এ এসপি আরিফুর রহমান, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব ওবাইদুর রহমান চন্দন, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক জনাব গোলজার হোসেন, জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব আবু বক্কর সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ঢাকা জেলা প্রমিলা ফুটবল দলকে ১ -০ গোলে পরাজিত করে জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দল জয় লাভ করেন।

;