ডেস্ক রিপোর্ট
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উজ্জ্বল হোসেন(২৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে আত্মহত্যা করেছে নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে এটা নিয়ে এলাকায় বেশ ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
উজ্জ্বল হোসেন উপজেলার উথলী গ্রামের ফার্মগেট পাড়ার ঝন্টু মিয়ার বড় ছেলে। পেশায় ছিলেন মোটরসাইকেল মেকানিক। পরিবার সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মত বুধবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে উজ্জ্বল হোসেন।বৃহস্পতিবার ভোরে বাড়ির অন্যান্য সদস্যরা কাজের জন্য বেরিয়ে পড়ে।ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে সকাল সাড়ে নয়টার দিকে তার ছোট ভায়ের স্ত্রী ডাকতে গেলে তাকে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে প্রতিবেশীদের সহায়তায় জীবননগর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেবুবা নাজনীন বলেন, হাসপাতালে আনার অনেক আগেই রোগী মারা গেছে। তবে কি কারনে মারা গেছে সেটা আমরা নির্ণয় করতে পারি নি।তবে রোগী কে আমরা মৃত অবস্থায় পেয়েছি।
স্থানীয়রা জানিয়েছেন,উজ্জ্বল হোসেন কিভাবে মারা গেছে আমরা বুঝতে পারছি না ।সে আত্মহত্যা করবে এমন কোনো ঘটনা ঘটেনি। উজ্জ্বল হাই পেশারের রোগী ছিলেন। ধারনা করা হচ্ছে পারিবারিক ঝামেলায় মানুষিক দুশ্চিন্তা নিয়ে রাতে ঘুমোনোর কোন এক সময় হৃদক্রীয়া বন্ধ হয়ে সে মারা যেতে পারে।
জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বলেন, উথলীতে উজ্জ্বল হোসেন নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে এমন খবর শোনা মাত্র প্রথমে সেখানে পুলিশ পাঠানো হয়।পরে আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হই। যুবকের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারিনি। লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে।