ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ার পাওয়ার ওয়াটার সেন্টারের সোলার প্যানেলের ব্যাটারি চুরি

 

খুলনা প্রতিনিধি,

খুলনার ডুমুরিয়ায় পাওয়ার ওয়াটার সেন্টার সোলার প্যানেল ল্যাম্পপোস্ট ঘরের তালা ভেঙে ৬টি ব্যাটারি চুরি হয়েছে। এতে সুপেয় পানি থেকে বঞ্চিত হয়ে ভোগান্তিতে পড়েছে এলাকার শত শত পরিবার। রবিবার রাতে উপজেলার মিকশিমিল এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ওয়াস কমিটির সভাপতি জেএম আজিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের সহযোগিতায় কানাডিয়ান দাতা সংস্থার  পাইন-এপেল এর অর্থায়নে মিকশিমিল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশে ওয়াস কমিটির সভাপতি জেএম আজিমের নিজস্ব জমিতে ওয়াটার পাম্প স্থাপন  করা হয়।যা থেকে এলাকার শত শত পরিবারের সুপেয় পানি সরবরাহ করে আসছে। ঘটনার দিন রাতে কে বা কারা ঘরের দরজা ভেঙে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৬টি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। এতে পাইপ লাইনে পানি সরবরাহ বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছে আশপাশ এলাকার শত শত পরিবার। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত অব্যাহত রয়েছে।

;