প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরের উথলী মোল্লা বাড়িতে আজ জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে বায়তুল মা”মুর জামে মসজিদ, উথলী পশ্চিম পাড়ার নবনির্মিত মসজিদ ভবনের উদ্বোধন করা হয়েছে।
১১ এপ্রিল জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে উথলী মোল্লাবাড়ির বাইতুল মা”মুর জামে মসজিদের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি হাজী মোহাম্মদ রবিউল হোসেন ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী বক্তা মুফাসসিরে কোরআন মাওলানা আবুজার গিফারী। মসজিদ কমিটির সম্পাদক মোঃ শহিদুল হক পবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ইউনুস আলী, উথলী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি হাজী মোঃ আব্দুর রাজ্জাক,উথলী পূর্ব পাড়া জামে মসজিদের সম্পাদক আবজালুর রহমান ধীরু, অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা মোদাচ্ছের হাসান , উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওহিদুল হক স্বপন, উথলী রেলওয়ে জামে মসজিদের সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক সাজেদুর রহমান ও মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুস সালাম প্রমুখ।
বক্তারা অল্প সময়ের মধ্যে মসজিদটিকে বৃহৎ পরিসরে দৃষ্টিনন্দন করে নির্মাণের জন্য সকল দাতা ও কমিটিকে সাধুবাদ জানান। বিশেষ দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত কামনা করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে মহল্লা গ্রাম ও এলাকার মুসল্লি বৃন্দ উপস্থিত ছিলেন।