খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় এই প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠানের রাস্তা কার্পেটিং এ ব্যবহৃত সরঞ্জাম তৈরির কারখানা (প্ল্যান্ট) উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে খুলনা সাতক্ষিরা মহাসড়কের পাশে উপজেলার আঙ্গারদহা নামক স্থানে মেসার্স মীম এন্টারপ্রাইজ নামে এ প্রতিষ্ঠানের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বিশিষ্ট ঠিকাদার মোল্যা মোশাররফ হোসেন মফিজ।পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইফুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ঠিকাদার হাফিজুর রহমান মনি, বদরুদ্দোজা বাবলু, শহিদুল হাসান বাবু, শেখ আল হেলাল, আরাফাত খান,বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান, সরদার আবুল হোসেন, শেখ রেজোয়ান হোসেন, মোল্লা আবুল কাশেম, শেখ রবিউল ইসলাম, সরদার আব্দুল হালিম, রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের সত্তাধিকারী মুহাম্মদ আলাউদ্দিন সহ অনেকে।