এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :
বগুড়ার সারিয়াকান্দিতে (৩ মে শনিবার) সকালে যমুনা নদী ভাঙ্গন পরিস্থিতি ও বাঁধ নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
এসময় যমুনার চর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সোচ্চার হওয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক।
এতে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: শাহরিয়ার রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম।