ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ার আটলিয়া ইউপি চেয়ারম্যানের মাতা আর নেই।

সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিনের মাতা রুমিচা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——-রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর, তিনি স্বামী, দুই ছেলে, চার মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি দির্ঘদিন ধরে কিডনী, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন, গত কয়েকদিন যাবৎ খুলনার একটি বে-সরকারী হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার বিকাল ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার রাত ৯টায় উপজেলার চাকুন্দিয়া গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে

;