ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

পুলিশ সুপার নওগাঁ কর্তৃক নিয়ামতপুর থানা বার্ষিক পরিদর্শন।

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

(২৬ মে সোমবার ) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম নিয়ামতপুর থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার, মান্দা সার্কেল জাকিরুল ইসলাম ও অফিসার ইনচার্জ নিয়ামতপুর থানা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, থানায় আগত সেবা প্রার্থীদের সাথে সদাচরণ নিশ্চিত করার মাধ্যমে সেবা দিতে হবে। মামলা, জিডি কিংবা পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে। তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করা, কার্যকারী পেট্রল,মাদক অভিযান বৃদ্ধিসহ দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো তত্পর হওয়ার জন্য সবাইকে নির্দেশ দেন। পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্যও তিনি আহ্বান জানান।

প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। পুলিশ সুপার থানার আশপাশ, মেস্, ব্যারাক পরিদর্শন করেন এবং থানার সামগ্রিক পরিচ্ছন্নতার বিষয়ে সক্রিয় থাকার জন্য তিনি সবাইকে সক্রিয় থাকার আহবান জানান।

আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে নিয়ামতপুর থানার বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন, আইনশৃঙ্খলা ও জনগন যাতে নির্বিঘ্ন চলাচল করতে পারে সেই লক্ষে রাস্তার উপর অবৈধ পার্কিং ও ফুটপাতের দোকান এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অফিসার ইনচার্জ নিয়ামতপুর থানাকে নির্দেশ প্রদান করেন।

এ সময় নিয়ামতপুর থানার সকল স্তরের অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

;