এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :
৩ জুলাই বৃহস্পতিবার বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও রেলওয়ে কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেটের সহ-সভাপতি রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদকে সুপার মার্কেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটের সভাপতি এরশাদুল বারী এরশাদ, সাধারণ সম্পাদক মোঃ কায়েস।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, ডঃ শরিফ, রোকনুজ্জামান, গাউসুল আজম সোহাগ, ইউসুফ আলী, আঃ রহিম আকন্দ, নাফিউল ইসলাম নিরব, আলিফ মাহমুদ, ওয়াকিল, সাহেদ, মোত্তালেব, আমানউল্লাহ বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে তাদের নেতৃত্বে বগুড়া প্রেসক্লাব আরও সক্রিয় ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।