ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বগুড়ার আদমদীঘিতে চাচাকে হত্যার ২৫ বছর পর ভাতিজা গ্রেপ্তার।

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:

বগুড়ার আদমদীঘি উপজেলায় স্কুল শিক্ষককে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বকুল হোসেনকে (৪৪) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার বকুল উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইন্দইল চকসাবাজ গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

(৬ জুলাই রবিবার) দুপুরে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আদমদীঘি থানা পুলিশ জানায়, ২০০০ সালে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চকসাবাজ গ্রামের স্কুল শিক্ষক( তৎকালীন ছাতিয়ানগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন ) সাদেক আলীকে হত্যার দায়ে আদালত তার ভাতিজা বকুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এরপর থেকে,বকুল তার পরিচয় গোপন রেখে ঢাকা আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। শনিবার আদমদীঘি থানা পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ২৫ বছর পর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত পলাতক আসামি বকুল হোসেনকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, রবিবার দুপুরে গ্রেপ্তার বকুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;