এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:
পঞ্চগড় জেলায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
(২৪ জুলাই বৃহস্পতিবার ) বিকাল ৪ টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী,পুলিশ সুপার, পঞ্চগড়।
পঞ্চগড় জেলার জেলা প্রশাসক মো: সাবেত আলী সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন সরকার,বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, দিনাজপুর।
উদ্বোধন শেষে পঞ্চগড় জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।