ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

সোনালী ব্যাংক ও শাপলা কলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় জীবননগর চুয়াডাঙ্গা এর মধ্যে  চুক্তি  সম্পাদন।

বিশেষ  প্রতিনিধি
সোনালী ব্যাংক পিএলসি, জীবননগর শাখা, চুয়াডাঙ্গার আয়োজনে সোনালী ব্যাংক পিএলসি ও শাপলা কলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় জীবননগর, চুয়াডাঙ্গা এর মধ্যে SPG চুক্তি বুধবার ২৪ সেপ্টেম্বর সম্পাদিত হয়েছে।
শাপলা কলি আদর্শ বিদ্যালয় এর হল রুমে আয়োজিত এই চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, চুয়াডাঙ্গার ডিজিএম (ইনচার্জ)  মোঃ হারুনূর রশিদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুর রহমান (এজিএম) , শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, জীবননগর এর পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন
মোঃ বাকী বিল্লাহ প্রধান শিক্ষক, শাপলাকলি আদর্শ বিদ্যালয় এবং সোনালী ব্যাংক পিএলসি এর পক্ষে স্বাক্ষর করেন  মোঃ হারুনূর রশিদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) প্রিন্সিপাল অফিস, চুয়াডাঙ্গা।
এই চুক্তির আওতায় শাপলা কলি আদর্শ বিদ্যালয়ের ছাত্ররা সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে  তাদের বিভিন্ন ধরনের ফি  জমা দিতে পারবে।অনুষ্ঠানে সোনালী ব্যাংক জীবননগর শাখা ম্যানেজার আবদুল হান্নান সহ সোনালী ব্যাংকের কর্মকর্তা ও শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

;