ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে জামায়াতের মহিলা সমাবেশ

প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বেলা ১০টার দিকে শুরু হওয়ার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন।
রুহুল আমিন বলেন, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি। ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই আমাদের আগামীর নির্বাচন। শহিদদের রেখে যাওয়া কাজ সমাপ্ত করার সংগ্রামই আগামী নির্বাচন। এটি অধিকার আদায়ের নির্বাচন উল্লেখ করে তিনি জানান—চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুঃশাসনমুক্ত দেশ গড়তেই তারা কাজ করছেন।
রুহুল আমিন আরও বলেন, ১৮ কোটি মানুষের হাতে কাজ দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা শুধু মুখে বলি না, বাস্তবেও তা করে দেখাতে চাই।
সমাবেশ পরিচালনা করেন জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি সুমাইয়া নূর সিদ্দিকা।
সমাবেশে উপস্থিত ছিলেন— মহিলা যশোর–কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক সহকারী পরিচালক মুহতারামা ফিরোজা ইয়াসমিন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা ওলামা বিভাগ সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা পেশাজীবী বিভাগ সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, জেলা তালিমুল বিভাগ সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা মাজলিসুল মোফাসসিরিন সভাপতি মাওলানা হাফিজুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাইদুল ইসলাম, উপজেলা প্রচার ও আইটি সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা বায়তুলমাল সম্পাদক আসাবুল হক মল্লিক, পৌর আমীর মাওলানা ফিরোজ হোসেন প্রমুখ।

;