এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে: (১৩ ডিসেম্বর শনিবার ) বগুড়া জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ অফিসার ও ফোর্সদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মোঃ শাহাদাত হোসেন, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া। এ সময় পুলিশ সুপার প্যারেড পরিদর্শনকালে শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পরবর্তীতে তিনি সকলকে পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। সেইসাথে জেলা পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য আহ্বান জানান। এ সময় বগুড়া জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।