সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় আগামী ২৪ জানুয়ারী সনাতনী ঐক্যজোটের ব্যানারে হিন্দু মহাসমাবেশ সফলের লক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সমাবেশে অর্ধ লক্ষাধিক সনাতন ধর্মাবলম্বীদের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। এদিকে সমাবেশ স্থল উপজেলা স্বাধীনতা চত্বরে মঞ্চ নির্মাণে ব্যস্ত সময় পার করছেন প্রায় অর্ধ শত শ্রমিক। দফায় দফায় সমাবেশ স্থল পরিদর্শন করছেন নেতাকর্মীরা।
সরেজমিনে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী ২৪ জানুয়ারি শনিবার সনাতনীদের এক সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ সফলের লক্ষে উপজেলার ১৪টি ইউনিয়নে সনাতনীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। হিন্দু নেতৃবৃন্দ সকল ইউনিয়নে তাদের অধিকার আদায়ে এ সমাবেশ বাস্তবায়ন করার লক্ষে প্রায় শতাধিক প্রস্তুতি সভা সম্পন্ন করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সমাবেশ স্থল পরিদর্শন করেন খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলি আসগার লবির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্নয়ক জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত, উপজেলা সমন্নয়ক সাবেক উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। তাদের সাথে কথা বললে এক প্রশ্নের উত্তরে তারা বলেন, উপজেলা সনাতনী ঐক্যজোটের উদ্যোগে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে এ মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে ব্যাপক হিন্দু সম্প্রদায়ের লোকজন সমবেত হবেন বলে আমরা আশা করছি। এ নিয়ে কথা হয় আয়োজক কমিটির সদস্য প্রশান্ত জোদ্দার, জেলা পূজা উদযাপন ফ্রন্ট নেতা অরুণ গোলদার,মৃনাল কান্তি দাস, বিপ্লব সরদার,স্বপন মিস্ত্রী, অরুণ মন্ডল সহ অনেকের সাথে। তারা জানান, উপজেলা ১৪টি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলে জানা গেছে এ সমাবেশ সফল করতে প্রায় অর্ধ লক্ষ সনাতনী নারী পুরুষ ঢোল,ডাংকা বাজিয়ে এ ঐতিহাসিক হিন্দু মহাসমাবেশে উপস্থিত হবেন।। ইতোমধ্যে সমাবেশ মঞ্চ সহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।আমরা বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী আলি আসগার লবিকে বিজয়ী করবো এটাই আমাদের মুল লক্ষ। সমাবেশে সভাপতিত্ব করবেন বিশিষ্ট হিন্দু ধর্মীয় নেতা প্রফুল্ল্য কুমার রায়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া হিন্দু স¤প্রদায়ের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।