ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট সুষ্ঠ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Oplus_131072
এম আব্দুর রাজ্জাক :
(৩ ফেব্রুয়ারী মঙ্গলবার)  জেলা প্রশাসন, পাবনার  আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম সমন্বয়ের জন্য মতবিনিময় সভায় যোগদানের উদ্দেশ্যে রাজশাহী বিভাগের  বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জের  ডিআইজি  মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।
পাবনা জেলায় আগমন করলে পাবনা জেলা পুলিশের একটি দল ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ. ন. ম. বজলুর রশীদ, বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ, রাজশাহী  এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী।
 এসময় উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার জাহিদ, পুলিশ সুপার পাবনা সহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল অফিসার ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জ।
সভায় নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের দায়িত্ব, পারস্পরিক সমন্বয় জোরদারকরণ এবং মাঠপর্যায়ে কার্যকর প্রস্তুতি গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

;