ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বগুড়ার আদমদীঘিতে খাল পুন:খনন প্রকল্পের উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মতে খাল পুন:খনন ও বৃক্ষরোপন কর্মসুচীর আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলায় পুন:খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। (১০ মে রবিবার ) বেলা ১১ টায় আদমদিঘী উপজেলার জিনইর ঈদগাহ মাঠের পাশে বড়খাড়ি খাল পুন:খনন ও বৃক্ষরোপনের উদ্বোধন করেন বগুড়া-৩৮ -৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ঈদগাহ ময়দানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো, আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ -সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার (মুক্তা) , নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) মহিউদ্দিন তালুকদার, যুবদল নেতা এসএম জুয়েল রানা, ইউপি সদস্য তাইজুল ইসলাম তাজু, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন তোফা, সানোয়ার হোসাইন, ফেরদৌস হোসেন, যুবদল নেতা রিয়ন সরকার, আবু বক্কর ছিদ্দিকসহ অত্র এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ।

;