ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় পূজা উদযাপন ফ্রন্টের মানববন্ধন 

সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় পূজা উদযাপন ফ্রন্ট ও সনাতনী ঐক্য জোটের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতিক বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা ও ধর্মীয় নীপিড়নের প্রেক্ষিতে বুধবার বিকেলে বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যদেন খুলনা জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিত্যানন্দ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলার যুগ্ম আহ্বায়ক পরিতোষ কুমার বালা ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সৌমেন্দ্র প্রাসাদ কুন্ডূ টুটুল। বক্তব্য দেন বিপুল মন্ডল, সুধাংশু মল্লিক,প্রশান্ত কুমার জোয়ার্দার,গোপাল চন্দ্র মন্ডল,দীলিপ কুমার গাইন, অরুন কুমার মন্ডল,প্রভাত কুমার মন্ডল,স্বপন কুমার দেবনাথ, বিপ্লব সরদার,শিবপদ মন্ডল, তমাল কৃষ্ণ কুন্ডু, পবিত্র মল্লিক,অমল দেবনাথ সহ অনেকে।

;