ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

খর্নিয়ায় পাঁচ বারের ইউপি সদস্য জনপ্রিয় বিএনপি নেতা এবার লড়বেন চেয়ারম্যান  পদে

সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ৪ নম্বার খর্নিয়া ইউনিয়ন পরিষদের পাচ বারের (২৫ বছর)  ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম আসন্ন স্থানীয় সরকার ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী  হিসেবে নির্বাচন করবেন। সেই ভাবেও প্রস্তুতি নিচ্ছেন এবং জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি (৯ জুলাই)  বৃহস্প্রতিবার সকালে  মোল্লা আবুল কাশেম তার  নিজের আকাঙ্ক্ষা ও শঙ্কার কথা এক সাক্ষাৎকারে এই প্রতিবেদককে জানান। তিনি বলেছেন, আমি বুঝতে শিখে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে শিক্ষা জীবনে খর্নিয়া ইউনিয়নের ছাত্র নেতা হিসেবে দায়িত্ব পালন করেছি , পরে ৪ নং খর্নিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘ দিন যাবত দায়িত্ব পালন করেছি, তার পর মুল দল বাংলাদেশ জাতীয়তাবাদী  বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি আমি এখন সাধারণ  মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী তবে আমার  দল যদি মনে করে। মোল্লা আবুল কাশেম বলেন, আমি কোনো গোষ্ঠী বা সুবিধাভোগী মহলের প্রতিনিধি নই। আমি খর্নিয়া ইউনিয়ন বাসির সাধারণ মানুষের প্রার্থী। কৃষক, শ্রমিক, যুবক, নারী ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ের জন্যই আমি এ নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছি । তিনি আরো বলেন, দল যদি চায়, আর আমি যদি স্থানীয় সরকার ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে  নির্বাচিত হলে দলমত নির্বিশেষে জনগণের অধিকার রক্ষায় তিনি নিরপেক্ষ, সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তিনি আরো বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে চেয়ারম্যান হিসবে নির্বাচিত হতে পারলে ৪ নং খর্নিয়া  ইউনিয়নকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুনতে পারছি একটি সম্প্রদায়ের লোকজনকে নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে ভোটের মাঠে না আসার জন্য । এমন হলে ভোটের পরিবেশ নষ্ট হবে। তবে আমি তাদের পাশে আছি। এ সরকার চাচ্ছে সুষ্ঠু ভোট হবে। তাই আমি আশাবাদী সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। তিনি আরও বলেন, এ নির্বাচন ক্ষমতার জন্য নয়— এটি মানুষের অধিকার, সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনার সংগ্রাম। খর্নিয়ার জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার একমাত্র শক্তি। এসব কথা বলার সময় উপস্থিত ছিলেন- স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;