ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ হাসপাতাল ফিজিওথেরাপি সেন্টার শুভ উদ্বোধন এবং ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

রবিবার (২৬ জুলাই ) বিকাল সাড়ে ৪ ঘটিকায় পুলিশ লাইনস, চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত পুলিশ হাসপাতালে অফিসার ও ফোর্সের কল্যাণে স্থাপিত ফিজিওথেরাপি সেন্টার-এর শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো..আশিক সাঈদ।

উদ্বোধন শেষে ডিআইজি এবং তাঁর সহধর্মিণী মোছা. শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ, পুলিশ লাইনস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

পরবর্তীতে পুলিশ লাইনস মাঠ, চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিআইজি, রাজশাহী রেঞ্জ বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী মোছা. শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিআইজি তাঁর বক্তব্যে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা, শৃঙ্খলা, দলগত চেতনা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের সুস্থ, কর্মক্ষম ও পেশাদার হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপারসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

;