ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

খুলনার আড়ংঘাটা বাজারের আকিজ ডিলার পয়েন্ট থেকে তিন লক্ষাধীক নগদ টাকা চুরি..,চোর পলাতক।

সেলিম আবেদ,  খুলনা প্রতিনিধি
খুলনার আড়ংঘাটা বাজারে  অভিজাত আকিজ  ডিলার পয়েন্টে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এঘটনায় নগদ ৩ লক্ষাধিক টাকা খোয়া গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ডিলার পয়েন্টের  মালিক ডঃ মোঃ মোস্তফা কামাল । দিনে দুপুরে এই চুরি হয়েছে বলে প্রতিষ্ঠানের সিসি টিভির ফুটেজে দেখা যায়। এব্যাপারে প্রশাসন সহ স্থানীয় চেয়ারম্যান কার্যালয়ে   অভিযোগ করা হয়েছে।  ভুক্তভোগীর অভিযোগে সুত্রে জানা যায়,  খুলনা জেলার অন্যতম বানিজ্যিক কেন্দ্র  দৌলতপুর থানার আড়ংঘাটা বাজার রোডস্থ ( আর্মি ডাক্তার) আকিজ প্লাস্টিক ডিলার পয়েন্টের সব দরজা জানালা বন্ধ করে কতৃপক্ষ চলে যায়। (৩১/৭/২৬) শুক্রবার ভোরে ওই ডিলার পয়েন্টে এসে ঢোকার সময় দেখতে পান ডঃ চেম্বারের পিছনের একটি গ্রিলের জানালা খোলা। এসময় তিনি  ওই প্রতিষ্ঠানের ড্রাইভার আড়ংঘাটা গ্রামের  বক্কার খন্দকারের জামাই ও মোঃ সালামের ছেলে  আবু বক্কার সিদ্দিককে  ফোন করে ফোনটি বন্ধ পাওয়া যায়। চেম্বরে ঢুকে  দেখেন রেখে যাওয়া  ক্যাশ ড্রায়ের পাশে একটি ব্যাগে  নগদ ৩ লাখ  টাকা নিয়ে গেছে চোর। পরবর্তীতে  সিসি টিভির ফুটেজে দেখা যায়, পিছনের জানালা দিয়ে  ডিলার পয়েন্টের ড্রাইভার আবু বক্কার সিদ্দিক লোহার রডের আংটা বানিয়ে জানালা দিয়ে ক্যাশ টেবিলের পাশে থাকা ব্যাগ হতে  নগদ সেই রেখে যাওয়া ৩ লক্ষ্য টাকা  নিয়ে পুনরায় ওই পথ  দিয়ে বেরিয়ে গেছে। খবর পেয়ে প্রশাসন অথবা স্থানীয় চেয়ারম্যান গন্যমান্য ব্যক্তিদ্বয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘটনার সাথে জড়িত ডিলার পয়েন্টের ড্রাইভার আব্দুস সালামের ছেলে  আবু বক্কার সিদ্দিককে ধরার জন্যে অভিযান চলছে,

;