ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

গৃহবধূর অশ্লীল দৃশ্য ধারণ করায় যুবক গ্রেপ্তার

জয়পুরহাট পৌর শহরের সবুজ নগর এলাকার এক গৃহবধূর অশ্লীল দৃশ্য ধারণ করার অভিযোগে রবিবার রাতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, ওই ঘটনায় মামলা দায়েরের পর রবিবার রাতেই অভিযুক্ত সোহেল রানাকে (২৮) শহরের আমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে পৌর এলাকার পাঁচুরচক সোনারপাড়া মহল্লার আবেদ আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, শহরের সবুজনগর এলাকার গৃহবধূ নিজ বাড়িতে বাথরুমে গোসল করছিলেন। এ সময় গ্রেপ্তারকৃত সোহেল রানা বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে মোবাইল ফোনে অশ্লীল দৃশ্য ভিডিও ধারণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেন সোহেল রানা। পরে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানালে স্বামী বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করে। ওসি শাহরিয়ার খান সত্যতা নিশ্চিত করেছেন।

প্রবাহঅনলাইন ডেক্স।

;