ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

রেললাইনে দাঁড়িয়ে ছবি তুলছিল অতঃপর…

চট্টগ্রামের মীরসরাইয়ে ভাওয়াছড়া লেকে বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মালেক (২৩) ও সুমাইয়া আক্তার (১৪) রেললাইনে দাঁড়িয়ে ছবি তোলার সময় তারা ট্রেনে কাটা পড়ে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার   দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া রেল গেইটে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতদের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকায়। তাদের বাবার নাম নুরুল মোস্তফা। তারা দীর্ঘ ১৫ বছর ধরে মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে পরিবার নিয়ে বসবাস করে।

স্থানীয় বাসিন্দা শাখাওয়াত হোসেন জানান, স্থানীয় প্যারাগন ফিড লিমিটেড নামের একটি কারখানায় চাকরির সুবাদে মোস্তফা তার স্ত্রী সন্তানদের নিয়ে ওয়াহেদপুরে বসবাস করে। শুক্রবার স্থানীয় ভাওয়াছড়া লেকে ঘুরতে গিয়ে ফেরার সময় রেলাইনে ছবি তুলতে গিয়ে ভাই-বোন দুজনেই ট্রেনে কাটা পড়ে মারা যায়।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, ওয়াহেদপুর এলাকায় দুজনের ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা জেনেছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট

;