মোহাম্মদ আবদুল্লাহ
আজ ৮ জানুয়ারী ২০২১ ঢাকার শান্তিনগরের হোটেল হোয়াইট হাউজে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং ( রেডিও তেহরান) ফ্যান ক্লাব বাংলাদেশের আত্মপ্রকাশকে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদ্য প্রতিষ্ঠিত এই ফ্যান ক্লাব সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজের সভাপতিত্বে এ আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেডিও তেহরানের ঢাকার বিশেষ সংবাদদাতা আবদুর রহমান খান,সিনিয়র নিউজ এডিটর ও অনলাইন ভারটেক্স নিউজের সম্পাদক সিরাজুল ইসলাম এবং চেন্জমেকার এর প্রেসিডেন্ট ও সিইও তানবির সিদ্দিকী কাজল।আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহন করেন অতিথিবৃন্দ সহ ঝিনাইদহের শ্রোতা সংগঠক সাজ্জাদ হোসেন রিজু,রংপুরের আতাউর রহমান রন্জু, রাজশাহীর আবু সাঈদ, ভয়েস অব ডিএক্সিংএর মন্জুরুল আলম রিপন, কুষ্টিয়ার সোহেল রানা হৃদয়,রেডিও তেহরানের চীফ মনিটর ফিরোজ আলম,মনিটর আবু তাহের এবং বেতার শ্রোতা সংগঠক ও নিউজ পোর্টাল প্রবাহঅনলাইনডটকমের প্রধান সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং স্বাগতঃ বক্তব্য রাখেন আইআরআইবি ফ্যান ক্লাব অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাকারিয়া চৌধুরী যুবরাজ। অনুষ্ঠানে রেডিও তেহরানের বাংলানুষ্ঠানের মানোন্নয়নে বক্তারা নানা প্রস্তাব ও মতামত রাখেন।