মনিরুল ইসলাম
চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনের দায়িত্ব গ্রহন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পৌর মেয়রের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে
বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারি সকাল ১০ টায় চুয়াডাঙ্গা পৌরসভা চত্তরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।পৌর আওয়ামীলীগের সভাপতি এবিএম জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি নবনির্বাচিত পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন,
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খুস্তার জামিল ও এ্যাড.আব্দুর রশীদ মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক প মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন,সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল হান্নান,এ্যাড.শামসুজ্জোহা ও মাসুদুজ্জামান লিটু বিশ্বাস,জেলা শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক এবং পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলাউদ্দিন হেলা।নতুন মেয়র চুয়াডাংগা শহরের মানুষের পৌর সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করতে প্রচেষ্টা রাখবেন বলে তার বক্তব্যে উল্লেখ করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক হুইপ সংসদ সদস্য সোলাইমান হক জোয়াদ্দার তার বক্তবে পৌরবাসীর কল্যানে নতুন মেয়রকে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।