ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চা ভেবে বিষপানে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পল্লিতে খেলার সময় চা ভেবে বিষপান করে মারা গেছে ৪ বছরের শিশু তাফসির আহমেদ। আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মৃত তাফসির আহমেদ।

পারিবারিক সূত্রে জানা যায়, ৮ ফেব্রুয়ারি বিকেলে অন্য আরেক শিশুর সঙ্গে খেলার এক পর্যায়ে তাফসির আহমেদ ঘর থেকে বিষের বোতল নিয়ে আসে। এক পর্যায়ে অর্ধেক খালি বিষের বোতলের ভেতর পানি মিশিয়ে চা বলে পান করে। মুহূর্তে শিশু তাফসির আহমেদ অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জান্নাতুল ফেরদৌস তাকে মৃত বলে ঘোষণা করেন।

মনিরুল ইসলাম

;