ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

নাঈমুর রহমানের নির্বাচিত প্রতিবাদী কবিতা

 আর না অনেক হয়েছে…………………
————————
একটা স্বপ্ন দেখি অবিরাম অবিরত
এই দৃশ্যপটে,
বাংলার শহর থেকে প্রতিটি গ্রাম অব্দি
থাকবে সুনিশ্চিত মৌলিক অধিকার;
একটা স্বপ্ন চোখ বুজলেই পড়ে ধরা
অকল্পিত ভাবধারায়,,
নিষ্পাপ শিশু আর সদ্য
যৌবনপ্রাপ্ত রমণীগুলো
নির্ভয়ে চলতে পারবে পথ-ঘাটে
থাকবে স্বাধীকার।
থাকবেনা দু-চার বয়সী শিশুর উপর অত্যাচার,,
মানবিক মূল্যবোধ কবে হবে জাগ্রত?
কবে হবে বুনো শূকরদের বিচার।
থাকবেনা স্কুলগামী পথযাত্রায় উত্যক্তকরণ
আর নোংরা ভাষার ব্যবহার,,
নির্ভয়তায় বিদ্যমান রবে পথ-ঘাট
বাংলার পুরো প্রান্তর।
বেশী কিছুনা শুধু বিবেকের কাছে প্রশ্ন তুলি
একবার আসুন!
যে বোনটা অত্যাচারিত হচ্ছে তার ভবিষ্যৎ কত করুণ..
ভাবতেই তো পারি বোনটা নিজের আপনজন,,
কি হবে ফেসবুক পোস্ট করে
আসুন উত্তাল রাজপথে ফাঁসির দাবী তুলে দাঁড়িয়ে যাই
করতে হবেই এই দাবী পূরণ।
আর না অনেক হয়েছে স্বজনপ্রীতি-
বড্ড বড় নেতার ডানহাত কে ধরবে?
কতদিন রাখবে আটকে জামিন তো পাবোই,,
ধর্ষন এর মত জঘন্য অমানুষিক কর্ম করে
এদেশে বাঁচার কি অধিকার আছে !
ফাঁসি ফাঁসি এবং ফাঁসি
ছাড়া এই বিচার কাজ লাগবেনা
কোন কাজে থাকবে তারা মুখোশে।
***

;