ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বাউল কবি আব্দুল হামিদ ফকিরের বাড়িতে সাধু-গুরু সংঘের মিলন মেলা অনুষ্ঠিত

নাঈমুর রহমানঃ

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও সাধক, কবি আব্দুল হামিদ ফকিরের পিতা প্রয়াত আলী মন্ডলের ৪০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাধু- গুরু সংঘ অনুষ্ঠিত  হয়েছে। এ উপলক্ষে সাধু- গুরু,ভক্ত ও অনুরাগীদের মিলন মেলায় পরিনত হয়।গত শনিবার রাত সাড়ে ৮ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার  গড়াইটুপি  ইউনিয়নের চাঁদপুর গ্রামের নিজ বাসভবনে সাধু- গুরু,সংঘের আয়োজন করা হয়।খুলনা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রইস উদ্দীন শাহের সভাপতিত্বে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সাধু- গুরু, ভক্ত ও অনুরাগীদের  আগমনে এক উৎসবের আমেজ সৃষ্টি হয় এবং সাধু- গুরু ও সাধক-ফকিরের মিলন মেলায় পরিনত হয়।পিতার স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য রাখেন, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও কবি আব্দুল হামিদ ফকির। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক, সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি নাঈমুর রহমান খান,সদস্য আক্তারুল ইসলাম ইকবাল,খাজির আহম্মেদ,লিখন, আব্দুল হামিদ ফকিরের বড় জামাই ও সাবেক তিতুদহ ইউনিয় পরিষদের সাবেক মেম্বার আব্দুস সাত্তার,মেম্বার মনিরুজ্জামন,আওয়ামীলীগ নেতা নাজমুল ইসলাম, খুলনা বেতার কেন্দ্রের  কন্ঠশিল্পী হামিদ ফকিরের বড় কণ্যা পাপিয়া খাতুন,ছোট কণ্যা স্বপ্না খাতুন সহ আরো অনেকে।উক্ত অনুষ্ঠানে শত- শত আউল- বাউল সাধক ফকির, সাধু- গুরু ভক্ত ও অনুরাগীদের উপচে পড়া ভীড় ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে সাধক-ফকির ও জনপ্রিয় সংগীত শিল্পী বৃন্দ পৃথক- পৃথক ভাবে ভাব সংগীত,লালন গীতি,পল্লীগীতি পরিবেশন করেন।সংগীত প্রেমী শত-শত দর্শক বিভিন্ন শিল্পীর কন্ঠে গান উপভোগ করেন। উক্ত অনুষ্ঠান টি উপস্থাপন করেন সাধক- ফকির মোমিন।

;