দর্শনা অফিসঃ শিল্পনগরী দর্শনা কাস্টমস ভ্যাট এক্সএনের ডেপুটি কমিশনার নীতিশ কুমারের সাথে বিদায়ী শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়েছে। শুভেচ্ছা বিনিময় করেন দর্শনা পৌরসভা,রেলবন্দর সিএন এফ অ্যাসোসিয়েশন,সাংবাদিক ও সুধী সমাজ। সোমবার দুপুরে দর্শনা পৌরসভার মেয়রের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী দর্শনা কাস্টমস ভ্যাট এক্সচেঞ্জের ডেপুটি কমিশনার নীতিশ কুমারের প্রায় ১ বছরের কর্মজীবন ন্যায় নিষ্ঠার সাথে পালন করায় ভূষিত প্রশংসা করা হয়। আগামী কর্মস্থলের সাফল্য কামনা করেন দর্শনা পৌরসভার মেয়র ও সি এন্ড এফের অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু।এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার ইঞ্জিনিয়ার মোঃ সাজেদুল আলম, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র মোঃ রবিউল ইসলাম সুমন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সহ-সভাপতি আব্দুল মান্নান খাঁন, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল,দর্শনা সিএনএফ অ্যাসোসিয়েশনের বন্দর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্য মোঃ ইব্রাহিম, পিন্টু প্রমুখ
দর্শনা কাস্টমস ভ্যাট এক্সএনের ডেপুটি কমিশনার নীতিশ কুমারের সাথে বিদায়ী শুভেচ্ছা ও মতবিনিময়।
প্রকাশ : ২২ আগস্ট, ২০২৩ ১০:০৩ : পূর্বাহ্ণ |
বিভাগ : খুলনা বিভাগের খবর