হাসান নিলয়ঃ
নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(৩০ নভেম্বর) সকাল ১০ টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.হুমায়ুন কবির বাদশা,জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশাররফ মিয়া,জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান,আওয়ামী লীগ নেতা আবু মো.আব্দুল লতিফ অমল,পৌরসভার মেয়র মো.রফিকুল ইসলাম,জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মো.আব্দুল খালেক প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,স্থানীয় জনপ্রতিনিধি,রাজনীতিবিদ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করতে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।