সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পশ্চিম শোভনা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম সরদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহŸায়ক শেখ ফরহাদ হোসেন।বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বা”চু ও অরুণ গোলদার। ছাত্রদল নেতা শেখ মেহেদী হাসান তুহিন ও সরদার আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা আহম্মদ আলী ফকির, শেখ আঃ গফফার, শেখ আব্দুল মান্নান, মাওলানা খলিলুর রহমান, ইউনুস আলী মোল্লা,আনছার আলী মোল্লা, মাষ্টার হাফিজুর রহমান, হাফিজুর বাগাতি, আঃ লতিফ সরদার, মিজানুর রহমান মোল্যা,কবির হোসেন, স্বপন মিস্ত্রী,সুদীপ্ত রায়, মহসিন দফাদার,নারায়ণ শিকদার, সুজিত সরদার, সাদ্দাম হোসেন সাগর,আয়ুব আলী গাজী, নজরুল ইসলাম, আবুল কাশেম, জাহিদুর রহমান, জলিল শেখ,মামুন হোসেন, বিপ্লব সরদার,গাজী তারিকুল ইসলাম লাবু,জাহাতাপ সরদার প্রমূখ।