ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

খুলনার ডুমুরিয়ায় কোমরাইল আরডিপিটি ফারুকীয়া দাখিল মাদ্রাসায় জাহাঙ্গীর আলম সভাপতি নির্বাচিত

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা:

খুলনার ডুমুরিয়ায় কোমরাইল আরডিপিটি ফারুকীয়া দাখিল মাদ্রাসায় ধামালিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বুলু সভাপতি নির্বাচিত হয়েছেন। বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ৮ জন ভোটারের মধ্যে ৬ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তিনি ধামালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড’র নির্বাচিত সদস্য। এর আগে বিনা প্রতিদ্বদ্বিতায় অভিভাবক সদস্য আঃ হাকিম শেখ, কামরুল ইসলাম, মশিয়ার রহমান, মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি জহুরুল ইসলাম, এস‌এম কামরুজ্জামান, খাদিজা খাতুন, দাতা সদস্য এস‌এম আজহারুল ইসলাম ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সিরাজুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মোঃ রিজাউল করিম।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;