ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

উথলী সূর্য্য তোরণ ক্লাবের বার্ষিক পরিকল্পনা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত:

জীবননগর উপজেলার উথলী সূর্য্য তোরণ ক্লাবে চলতি অর্থবছরে বার্ষিক পরিকল্পনা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উথলী বাজারে সূর্য্য তোরণ ক্লাব হলরুমে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
চলতি অর্থবছরে ক্রীড়া সাংস্কৃতিক সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে ৭ লক্ষ ৮৭ হাজার ১৮২ টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্য্য তোরণ ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দীন জাহিদ, সহসভাপতি আব্দুর রাজ্জাক খোকন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, উপদেষ্টা আকরাম হোসেন সন্টু,আব্দুল মান্নান পিল্টু,মোশাররফ হোসেন তেলা,ক্লাবের সহ সাধারণ সম্পাদক এ্যাড.নাজমুল হুসাইন, রুবেল আহম্মেদ সাঈদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, ক্রীড়া সম্পাদক রানা হোসেন,তৌহিদুল ইসলাম, সাহিত্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অমিত খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ সগীর,মাহমুদুল হাসান দেবাশীষ, নির্বাহী সদস্য মোশাররফ হোসেন, সিহাব উদ্দিন, আনিছুর রহমান চাঁন্দু,হাসানুজ্জামান ফরহাদ সহ অনেকে।
বাজেট পাঠ করেন সূর্য্য তোরণ ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
উল্লেখ্য যে, উথলী সূর্য্য তোরণ ক্লাব উথলী এলাকায় ক্রীড়া,সাংস্কৃতিক, দুঃস্থ ও মানুষের সেবা সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজ করে থাকে।এছাড়াও মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং রোধে নানা পদক্ষেপ গ্রহণ করে থাকে। এবারের বাজেটেও নানা সামাজিক উন্নয়নের পরিকল্পনার কথা জানানো হয়েছে। বাজেট বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেছে ক্লাব কতৃপক্ষ।

;