ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চুয়াডাংগায় আন্তজার্তিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নাঈমুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ

আন্তর্জাতিক যুব দিবস-২০২২ এর এবারের থিম ” আন্তঃপ্রজন্ম সংহতি,সকলের জন্য বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মুখে যুবদের নিয়ে র‍্যালী, আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

অত্র যুব উন্নয়ন অধিদপ্তর,চুয়াডাঙ্গা ও ওয়েভ ফাউন্ডেশনের সম্মিলিত আয়োজনে গত শুক্রবার সকাল ১০ ঘটিকা হতে এই আয়োজন
অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভায় চুয়াডাঙ্গা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মাসুম আহম্মেদের সভাপতিত্বে প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইসতিয়াক আহমেদ। এরপর স্বাগত বক্তব্য দিয়ে আলোচনা শুরু করেন চুয়াডাঙ্গা, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো- অরডিনেটর মোঃনাজমুল কবির, আন্তর্জাতিক যুব দিবস -২০২২ এর থিম নিয়ে আলোচনা করেন ওয়েভ ফাউন্ডেশন বাস্তবায়িত লিড বাংলাদেশ প্রকল্পের সমম্বয়কারী শরিফুল আলম লিটন, যুব প্রতিনিধিদের মধ্য হতে তার উদ্যোগের গল্প বলেন মোঃ ইমামুল হোসেন। অতঃপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক চুয়াডাঙ্গা। সবশেষে উক্ত আলোচনা সভার সমাপনী বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মাসুম আহম্মেদ।

এছাড়াও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক বৃন্দ, লিড বাংলাদেশ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মাসুদুর রহমান, মোঃ সংগ্রাম,সাকিব সহ ইয়ুথ টিম লিডার মমিনুল ,হাফিজা খাতুন,ইমামুল হোসেন,রত্না খাতুন সহ আরও অনেকেই।

উক্ত আলোচনা অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর ও লিড বাংলাদেশ প্রকল্পের উদ্যোগী যুব নারী ও পুরুষ সবমিলিয়ে ১৪০ জনের অধিক উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লিড বাংলাদেশ প্রকল্পের যুব প্রতিনিধি মোঃনাঈমুর রহমান খান ও যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক আব্দুল আলীম।

;