ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় সাজিদার শীতোর পিঠা বিক্রি করে চলে সংসার

সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
খুলনা ডুমুরিয়ার খর্নিয়া এলাকার সাজিদা বেগম (৪০), স্বামী মারা গেছে প্রায় এক যুগ আগে। স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলে নিয়ে অভাব-অনটনে সংসার চালানো হয়ে পড়ে দায়। অবশেষে শীতের পিঠা বিক্রি শুরু করেন। প্রায় ১ যুগ ধরে শীতের পিঠা বিক্রি করে চলছে তার সংসার। শুধু সাজিদা বেগম নয়, ডুমুরিয়ায় তার মতো অনেক নারীর সংসার চলছে শীতের পিঠা বিক্রি করে। শীতকালে শীতের কুয়াশা ভেজা সন্ধ্যায় পিঠা আর পুলির আয়োজন বহুকাল আগে থেকেই এর ঐতিহ্য। কিন্তু নানা ব্যস্ততার কারণে ইচ্ছে থাকলেও এখন অনেকেই ঘরে ঘরে শীতের পিঠা বানিয়ে খেতে পারে না। বাড়িতে পিঠা বানানোর ঝামেলা এড়াতে অনেকেই পিঠার দোকান থেকে পিঠা ক্রয় করে স্বাদ মিটাচ্ছে। তাই ডুমুরিয়া উপজেলার বিভিন্ন বাজার এলাকায় রাস্তার মোড়ে মোড়ে জমে ওঠেছে বাহারি শীতের পিঠার দোকান। সন্ধ্যার পর থেকে এক প্রকার সিরিয়াল দিয়ে কিনতে হয় পিঠা। দোকানে দাঁড়িয়ে অনেকেরই দেখা যায় পিঠা খেতে।
আর শীতের পিঠা খাওয়ার তৃপ্তি মেটাতে গিয়ে ডুমুরিয়ার অনেক নারীর উপার্জন হচ্ছে এখান থেকেই। যা দিয়ে চলছে তাদের সংসার, যা তাদের জীবনযাপনে সাহায্য করছে। শুধু যে সাধারণ মানুষই এই পিঠা খেয়ে থাকেন তা নয়। উপজেলার সব শ্রেণি-পেশার মানুষ পিঠার দোকানের ওপর নিভর্রশীল হয়ে উঠছে দিন দিন। ভাপা পিঠা, পাটিশাপটা পিঠা, তেলের পিঠা ও চিতি পিঠা বিক্রি হয়। ১ যুগ ধরে পিঠা বিক্রি করা সাজিদা বেগম জানান, খেজুর গুড় ও চালের গুঁড়া দিয়ে তৈরি ভাপা আর চালের গুঁড়া পানি দিয়ে বানানো হয় চিতই পিঠা। শীতের পিঠা হলেও বছরের প্রায় সব সময়ই তিনি পিঠা বিক্রি করেন। স্বামীর মৃত্যুর পর পিঠা বিক্রি করেই চলছে তার সংসার। পিঠা বিক্রির টাকা দিয়ে তার ছেলেকে স্কুলে পড়াচ্ছে। শীতের পিঠা বিক্রি করা কুলসুম জানান, বেশি শীতে পিঠা বিক্রি বাড়ে। প্রতিদিন গড়ে শতাধিক পিঠা বিক্রি করেন তিনি। চালের গুঁড়া, গুড়, লাকড়ি ও অন্যান্য খরচ বাদে ৪০০-৫০০ টাকা লাভ হয়। ১৮ মাইল এলাকায় পিঠা বিক্রি করা মরিয়ম বেগম (৪০) জানান, মূলত সকাল ও সন্ধ্যায় পিঠা বিক্রি হলেও তুলনামূলক সন্ধ্যায় দোকানে পিঠার চাহিদা বেশি থাকে। সন্ধ্যার সময় পিঠা কিনতে দোকানে সিরিয়াল দেন ক্রেতারা। তা ছাড়াও অনেকে বেশি পিঠা প্রয়োজন হলে ২/১ দিন আগে অগ্রিম টাকা দিয়ে অর্ডার দিয়ে যান।

;