ডুমুরিয়া( খুলনা)সংবাদদাতা
খুলনার ডুমুরিয়ায় উৎসব মুখর পরিবেশে শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয় প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৭১ জন ভোটারের মধ্যে ৫০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুটি প্যানেলে সাধারণ অভিভাবক সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ জন প্রার্থীর বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এতে গাজী আবুল কালাম আজাদ প্যানেলে সোহরাব হোসেন গাজী ২৯৩ ভোট, এএম জিল্লুর রহমান মিন্টু ২৯১, কামাল হোসেন ২৮৯, যোগেশ চন্দ্র বিশ্বাস ২৬২ ও সংরক্ষিত মহিলা সদস্য লিপি সুলতানা ৩০১ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ। নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মণ্ডল এবং একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, প্রধান শিক্ষক মোঃ আখতারুজ্জামান।
ইতোপূর্বে বিনা প্রতিদ্ব›িদ্বতায় দাতা সদস্য হিসেবে মোঃ শাহেদ আমিন, শিক্ষক প্রতিনিধি হিসেবে এম এম ফরহাদ হোসেন, জিএম জসিম উদ্দিন ও মৃদুলা রানী মল্লিক নির্বাচিত হন।