এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
রংপুর থেকে প্রকাশিত দৈনিক প্রথম খবর পত্রিকার বর্ষসেরা স্টাফ রিপোর্টার হিসেবে সম্মাননা পেলেন লালমনিরহাট হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরল হক। বিভিন্ন সংবাদ ও ঘটনা তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা দেয়া হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তাকে বর্ষসেরা রিপোর্টার সম্মাণনা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন দৈনিক প্রথম খবর পত্রিকা কর্তৃপক্ষ।
নূরল হক সাংবাদিকতার জীবনে, দেশের প্রথম সারির পত্রিকায় কাজ করছেন। হাতীবান্ধা প্রেসক্লাবের দুই বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্বপালন করছেন।