খুলনা সংবাদদাতা
অস্বাস্হ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে খুলনার ডুমুরিয়ায় ৪টি হোটেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।সোমবার বিকালে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলা সদরের বাস স্ট্যান্ডের পাশে অবস্হিত ওহিদুল ইসলাম সরদারের মালিকানাধীন সাথী হোটেল,এনামুল হক খানের মালিকানাধীন ভাই ভাই হোটেল ও বিরিয়ানী হাউস,আবুল কাশেম শেখের লাভলী হোটেল এবং নিউ রিলাক্স হোটেল ও বিরিয়ানী হাউস প্রত্যেক প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৯ ধারার সংশ্লিষ্ট উপধারায় ৫হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির, কাম ক্যাশিয়ার মোঃ সাইফুল্লাহ,অফিস সহকারি মোঃ নাসির উদ্দীন সানা ও থানা পুলিশ।