সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
খুলনা ডুমুরিয়ার খর্নিয়ায় জহির সরদার নূরানী মডেল স্কুল এন্ড হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা কক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি সরদার আবুল কাশেম। সমাজসেবক মোঃ ফিরোজ জোয়ার্দারের সঞ্চালনায় শিক্ষার মানোন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস সরদার, আলহাজ্ব মিজানুর রহমান সরদার, বায়েজিদ বিন নুর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাফেজ শেখ আছাবুর রহমান,অলিয়ার রহমান সবুজ, মাওলানা জাহিদুল ইসলাম, শিক্ষক জাহিদুল হাসান, শেখ সুলতান আহমেদ, শেখ আকবর আলী, মফিজুর রহমান প্রমুখ। অভিভাবক সমাবেশে মায়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।