ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় আন্তর্জাতিক দূর্নীতি দিবস পালিত

খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অধ্যক্ষ শেখ সহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথির বক্তব্যদেন, ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস,এম আশিষ মোমতাজ, জেলা দূর্ণীতি দমন কমিশনের উপ-সহকারি পরিচালক শামীম আহম্মেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তি নুরুল ইসলাম মানিক,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যক্ষ সৌমেন মন্ডল,বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দীন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার প্রমূখ।

;