ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিয়ে আত্মহত্যা করলেন জীবননগরের প্রবাসী যুবক

প্রতিনিধিঃ

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন প্রবাসী যুবক
পরিবারে স্বচ্ছলতা ফেরাতে চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমান জীবননগরের উথলী ইউনিয়েনের সেনেরহুদা গ্রামের যুবক রিপন আলী (২৬)। শুক্রবার (২৯ ডিসেম্বর) বাবাকে মোটরসাইকেল কেনার জন্য টাকা পাঠানোর কথা ছিল তার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। শুক্রবার সকাল ১০টায় রিপন আলীর মৃত্যুর খবর শুনতে হয় পরিবারকে।

জানা গেছে, মোবাইল ফোনে কথা বলার সময় প্রেমিকার সঙ্গে ঝগড়া ও বাগবিতণ্ডা হয় রিপনের। একপর্যায়ে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সৌদি আরবে তার সঙ্গে থাকা প্রবাসীরা জানিয়েছেন, মহেশপুর উপজেলার জিন্নানগর গ্রামের একটি মেয়ের সঙ্গে নিয়মিত কথা বলতেন রিপন আলী। প্রেমিকার সঙ্গে সম্পর্ক খারাপ থাকার কারণে কিছুদিন ধরে তিনি অস্বাভাবিক জীবনযাপন করছিলেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদের আল কাসিম ব্রদা এলাকায় কৃষি খামারে কাজ করছিলেন রিপন। এদিন শারীরিক সমস্যার কারণ দেখিয়ে রুমে চলে যান। সহকর্মীরা কাজ শেষ করে রুমে এসে রিপনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় মরদেহের সামনে থাকা মোবাইল ফোন চেক করে দেখেন সর্বশেষ প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে তার। পরে পরিবারের কাছে ফোন করে তার মৃত্যুর খবর দেন সহকর্মীরা।
রিপনের বাবা উথলী রেল বাজারের কাঁচামাল ব্যবসায়ী আসাদুল হক বলেন, ‘আমার ছেলে চার বছর ধরে বিদেশে। পরিবারের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। আমার কাছে প্রেমের কথা মোবাইল ফোনে জানিয়েছিল ছেলে। প্রেমঘটিত কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পেয়েছি। মরদেহ আনার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি। মরদেহ আনতে না পারলে সৌদি আরবে দাফন করা হবে।’

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;