ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে ৫’শ কেজি গলদা চিংড়ি বিনষ্ট

সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে ৫’শ কেজি গলদা চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার খর্ণিয়া বাজারে মেসার্স মোল্লা ফিসে এ অভিযান চালানো হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন বিকেলে খুলনা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম খর্ণিয়া বাজারে মেসার্স মোল্লা ফিসে অভিযান চালিয়ে ৫০০ শত কেজি জেলি পুশকৃত চিংড়ি মাছ জব্দ করে।যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষাধিক টাকা। এ সময় অভিযানের খবর টের পেয়ে ডিপোর সকল কর্মচারী পালিয়ে যায়। পরে সহকারী কমিশনার (ভূমি) এস‌এম আশীষ মোমতাজ’র উপস্থিতিতে জব্দকৃত মাছ উপজেলা মৎস্য খামারের পাশে গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য পরিদর্শন লিপটন সরদার, এবিএম জাকারিয়া, রুহুল আমিন, হাফিজুর রহমান,খামার ব্যবস্থাপক রাকিব হোসেন,এস‌আই নাজমুল হাসান প্রমুখ।

;