ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

Oplus_131072

 

খুলনা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ পাওয়ারের আয়োজনে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী এ চক্ষু শিবির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সরোয়ার হোসেন। সকালে বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও রঘুনাথপুর বাজার কমিটির সভাপতি এ এম আমিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেসা খাতুন, এ এম ফিরোজ আহম্মেদ বাবুল, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গাজী শাহেদুজ্জামান বাবু, আকুঞ্জী জহুরুল ইসলাম, আতাউর রহমান মোড়ল, মাসুদ ফারাজি, আঃ হালিম শেখ, এ এম আমিনুল ইসলাম প্রমুখ।  বিএএসবি’র চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান ও ডা. সাদিয়া পারভীন দিন ব্যাপী ঐ অঞ্চলের ৪৭৬ জন রোগীর চিকিৎসা দেন এবং ৪৭ জন রোগীর চোখের সানি অপারেশনের জন্য বি.এন.এস.বি হাসপাতালে নিয়ে যান। ক্যাম্প সমন্বয়কের দায়িত্ব পালন করেন এফ এম নাহিদ হাসান।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;