রাসেল হোসেন মুন্না :
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জীবননগর উপজেলার উথলী বাজার দোকান মালিক কমিটির আয়োজনে বাজারের মৃত ব্যবসায়ীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ২৫ তম রমজানে উথলী বাজারে চটকা গাছ তলায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উথলী বাজার দোকান মালিক কমিটির সভাপতি আবজারুল রহমান ধীরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, উথলী ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সেনেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি মহিউদ্দিন মলো, সাবেক সেনেরহুদা ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাতাব উদ্দীন বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন,কমিটির অন্যান্য সদস্য বৃন্দ ও বাজারের ব্যবসায়ীগণ। দোয়া পরিচালনা করেন, উথলী রেলওয়ে জামে মসজিদের খতিব হাফেজ আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন উথলী বাজার দোকান মালিক কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।