খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় আদালতের নির্দেশে উপেক্ষা করে এক কৃষকের একাধিক ফলজ গাছ কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষ। ঘটনাটি উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের চন্ডিপুর এলাকায়।আদালতে দায়েরকৃত মামলার বিবরণে জানা যায়, উপজেলার চন্ডিপুর এলাকার খলিল গাজীর ছেলে তাসীন গাজীর বসত বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে একই এলাকার রেজাউল, নাজমুল, খায়রুল ও মিনারুলের বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন একাধিক বার সালিশী বৈঠক করেও কোন সুরাহা হয়নি। উপায়ান্তর না পেয়ে তাসীন গাজী বাদি হয়ে গত ১৬ সেপ্টেম্বর খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন যার এমপি নং-৬৭৫/২৫। মামলাটি দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত প্রতিপক্ষকে লিখিত জবাব দাখিল ও শান্তি শৃক্সখলা রক্ষায় ব্যবস্থা গ্রহণের জন্য ওসি ডুমুরিয়া কে নির্দেশ দেন। এদিকে আদালতের আদেশ অমান্য করে ১৯ সেপ্টেম্বর তাসীনের বসত বাড়ির আঙিনায় থাকা আম, লিচু,সুপারিসহ একাধিক ফলজ বৃক্ষ কেটে সাবাড় করে দিয়েছে বলে বাদির মা থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন।